যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এপিএল টি-টোয়েন্টি ক্রিকেট

আইকন অ্যাকাডেমি ও নওয়াপাড়া ওয়ারিয়র্সের জয়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৭:৩৪ পিএম
আইকন অ্যাকাডেমি ও নওয়াপাড়া ওয়ারিয়র্সের জয়

যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে ‘অভয়নগর প্রিমিয়ার লিগ -এপিএল’ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আইকন অ্যাকাডেমি ও নওয়াপাড়া ওয়ারিয়র্স।

মঙ্গলবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় আইকন অ্যাকাডেমি ও অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে আইকন অ্যাকাডেমি।

জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। মাত্র ২ রানের ব্যবধানে জয়ী আইকন অ্যাকাডেমির বাইজিদ ৫৩ রান ও একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

একই মাঠে দুপুরে এআর নাইট রাইডার্সকে ৬ উইকেটে পরাজিত করে নওয়াপাড়া ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে এআর নাইট রাইডার্স।

জবাবে নওয়াপাড়া ওয়ারিয়র্স ১৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ৬ উইকেটে জয়ী নওয়াপাড়া ওয়ারিয়র্সের মো. রাজু লস্কর ৫৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

আয়োজক কমিটি জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের একটি ম্যাচ দুপুর টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে ধোপাদী কিংসের মুখোমুখি হবে আইকন অ্যাকাডেমি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)