যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সী মেহেরউল্লাকে নিয়ে গবেষণার জন্য আলো আরজুমানকে সম্মাননা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:১২ পিএম
মুন্সী মেহেরউল্লাকে নিয়ে গবেষণার জন্য আলো আরজুমানকে সম্মাননা

ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ইসলাম প্রচারক, সমাজসংস্কারক ও চিন্তাবিদ মুনসী মেহেরউল্লার জীবন ও কর্ম নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ গবেষক আলো আরজুমান বানুকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে অবস্থিত মুনসী মেহেরউল্লার জীবনী গবেষণা ফাউন্ডেশন প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) সহকারী অধ্যাপক ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক আলো আরজুমান বানু।

মুনসী মেহেরউল্লার জীবন, চিন্তা, কর্ম ও সমাজসংস্কারে তার অবদান নিয়ে গবেষণায় ভূমিকা রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুনসী মেহেরউল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মেহের মহব্বত, যশোর সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাসিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল এবং জামায়াতে ইসলামী যশোর জেলা বাইতুল মালবিষয়ক সম্পাদক অধ্যাপক মুনির আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ, সাংবাদিক ও কলামিস্ট মশিউল আজম।

বক্তারা বলেন, মুনসী মেহেরউল্লা কেবল ধর্মপ্রচারক ছিলেন না; সমাজের কুসংস্কার, অন্যায় ও অসংগতির বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

তারা আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন ও কর্ম যথাযথভাবে সংরক্ষণ, গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে মুনসী মেহেরউল্লার জীবনী গবেষণা ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে আলো আরজুমান বানুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত অতিথি ও ফাউন্ডেশনের সদস্যরা তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, গবেষক, ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)