যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটা ফুটবলে লিজেন্ড একাদশ চ্যাম্পিয়ন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:২২ পিএম
দেবহাটা ফুটবলে লিজেন্ড একাদশ চ্যাম্পিয়ন

সাতক্ষীরার দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় চিনেডাঙ্গা স্কুলমাঠে ‘আচিমতলা যুব সংঘ’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

ফাইনালে আচিমতলা দুরন্ত ফুটবল একাদশকে ১–০ গোলে হারিয়ে লিজেন্ড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন সখীপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক এম এ মামুন, সখীপুর ইউনিয়ন তাঁতিদলের সভাপতি ইউসুফ গাজী, বিএনপি নেতা আলমগীর হোসেন এবং সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী আয়শা খাতুন।

রেফারি ছিলেন ইয়াছির আরাফাত লিপু, সহকারী রেফারি আবদুল্লাহ ও ইব্রাহীম এবং ধারাভাষ্যকার ছিলেন কেটিএস-এর পরিচালক কবির হোসেন।

প্রধান অতিথি ডা. নজরুল ইসলাম বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নির্বাচিত হওয়ার পর থেকে নিজ অর্থায়নে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আসছি এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)