যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপজেলা দিবসে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:০৭ পিএম
উপজেলা দিবসে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ

উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার ঐতিহাসিক উদ্যোগ স্মরণ এবং স্থানীয় সরকার আরও কার্যকর করার দাবিতে যশোরে র‍্যালি ও পথসভা করেছে জাতীয় পার্টি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

যশোর শহরের গোহাটা রোডে দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয় পার্টির সদস্যসচিব খবির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ও দড়াটানা চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রবর্তিত উপজেলা ব্যবস্থা তৃণমূল পর্যায়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অন্যতম মাইলফলক। তিনি উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম চালুর দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফসিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানা, এবং সদর উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাকসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)