যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেনি ভারত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৭:৫৫ পিএম
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেনি ভারত

বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল স্পষ্টভাবে জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

তবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে মুখপাত্র বলেন, আমাদের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রণধীর জয়সোয়াল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ (আপডেট) নেই জানিয়ে তিনি আগের বক্তব্য অনুসরণ করার অনুরোধ করেন।

এছাড়া আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ভারতের মুখপাত্র জানান, ভারতের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রতিষ্ঠিত কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)