যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘গোপালগঞ্জের ঘটনায় অভিযুক্তদের পরিচয় উহ্য রেখে বিবিসির প্রতিবেদন’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:২৪ এ এম
‘গোপালগঞ্জের ঘটনায় অভিযুক্তদের পরিচয় উহ্য রেখে বিবিসির প্রতিবেদন’

গোপালগঞ্জে  সহিংসতা ও ভাঙচুরের ঘটনা নিয়ে করা বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে সন্ত্রাসী নানান কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে অন্তত ১৭ বার প্যাসিভ ভয়েসে (কর্তাহীনভাবে) কর্ম বা অপকর্মকে তুলে ধরা হয়েছে। সেখানে কৌশলে প্রকৃত দায়ীদের রাজনৈতিক পরিচয় উহ্য রেখেছেন। এসব নিয়ে বাংলাদেশের সাংবাদিক, ফ্যাক্ট-চেকার (তথ্য যাচাইকারী) এবং মিডিয়া বিশ্লেষক কদরুদ্দীন শিশির তার ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। লেখাটি নিচে হুবহু তুলে ধরা হলো:

বিবিসি বাংলা ব্রিলিয়ান্ট একটি গ্রাউন্ড রিপোর্ট করেছে। গোপালগঞ্জে গতকাল আওয়ামী লীগের চালানো তাণ্ডবের পরবর্তী অবস্থা উঠে এসেছে রিপোর্টে।

উপরের দ্বিতীয় বাক্যটি আমি বানিয়ে বললাম।

বিবিসি বাংলার প্রতিবেদনে এটা বলা হয়নি যে, যা দেখানো হচ্ছে সেগুলো গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের পরবর্তী দৃশ্যাবলী।

আমি অনুমান করে ধরে নিয়েছি। বিবিসি বাংলার রিপোর্টে তাণ্ডবের কোন কর্তা নেই। সন্ত্রাসী নানান কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে অন্তত ১৭ বার প্যাসিভ ভয়েসে (কর্তাহীনভাবে) কর্ম বা অপকর্মকে তুলে ধরার বিষয়টি এক কথায় ব্রিলিয়ান্ট।

বিবিসি বাংলার প্রতিবেদক এসব দৃশ্য দেখিয়ে যেসব বর্ণনা দিয়েছেন আমি সেগুলো নিচে তুলে ধরছি।

প্রতিবেদক শুরু করেছেন এভাবে:

“আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাবার পথে নীলফা বাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি ভস্মীভূত গাড়ি।”

প্রশ্ন জাগতে পারে কারা গাড়িগুলো ভস্মীভূত করলো?

প্রতিবেদক উত্তর দিয়েছেন: “এই গাড়িগুলো মঙ্গলবার সন্ধ্যার পরে এখানে জ্বালিয়ে দেওয়া হয়।”

এরপরে প্রতিবেদক একের পর এক অপকর্মের বর্ণনা দিয়েছেন যেসব অপকর্মের কোন কর্তা নেই।

---"টুঙ্গিপাড়া থানার পুলিশ বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তারের পর এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে ডেকে থানা ঘেরাও করা হয়..."।

---"এবং আটককৃতদেরকে ছিনিয়ে নেওয়া হয়..."।

---"থানায় অগ্নিসংযোগ করা হয়..."।

---"স্থানীয় সংসদ সদস্য তার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়..."।

---"এবং লুটপাট করা হয়..."।

---"বিজিবি এবং আনসার সদস্যরা এই রাস্তা ধরে টুঙ্গিপাড়ার দিকে আসতে চেয়েছিলেন ঠিক তখন এই এলাকায় মসজিদে ঘোষণা দিয়ে স্থানীয়দেরকে জড়ো করে এখানে অবরোধ সৃষ্টি করা হয়..."।

---"গাছের গুড়ি ফেলে দেখতে পাচ্ছেন যে রাস্তায় অবরোধ সৃষ্টি করা হয়েছে..."।

---"এবং এপর্যন্ত এসেই বিজিবি এবং আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধের মুখে পড়েন..."।

---"এবং একপর্যায়ে চারদিক থেকে তাদেরকে আক্রমণ করা হলে..."।

---"কিন্তু আটকে পড়া এই একটি এপিসি, একটি পাজেরো এবং দুটি পিকআপ ভ্যান সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়।..."

---"এই নীলফা বাজার এলাকায় এসে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে..."।

---"এবং এখানে রয়েছে স্থানীয় বিএনপির যে কার্যালয় সেই কার্যালয়টিও ভাঙচুর করা হয়েছে..."।

---"এবং এই এলাকার স্থানীয়রা বলছেন যে যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন (তারা বলছেন) ৩০ থেকে ৪০টির মতো দোকান এখানে ভাঙচুর করা হয়েছে...।"

---"আর এই যে নীলফা বাজার এলাকা এখানে এসে দেখতে পাচ্ছি যে রাস্তায় অবরোধ এখনো করে রাখা হয়েছে..."।

---"এবং এখানে কোনো যানবাহন বা সাংবাদিকদেরও টুঙ্গিপাড়া থানা পর্যন্ত বা ওই দিকে যেতে দেওয়া হচ্ছে না..."।

---"সড়কে অগ্নিসংযোগের ঘটনাও আমরা দেখেছি..."।

উপরে অগ্নিসংযোগ, ভস্মীভূত করা, ভাঙচুর, আক্রমণ, গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি ইত্যাদি নানান ধরনের কর্মের (বা অপকর্মের) কথা অন্তত ১৭ বার এসেছে প্রতিবেদকের মুখে। প্রতিবারই এসব কর্মের কর্তার পরিচয় (প্রকৃতপক্ষে রাজনৈতিক পরিচয়) উয্য রাখা হয়েছে। একবারও এসব অপকর্মের সাথে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের নাম যুক্ত করা হয়নি।

শুধু শুরুতে এবং শেষের প্যারায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষ্যে বর্তমান সড়ক অবরোধে দলটির নেতাকর্মীরা আছেন সেটা জানানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)