যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:১২ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:২২ পিএম
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দীলিপ ওরফে টুটুল পাল (৫৩) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত টুটুল পাল কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার পালপাড়ার দশরথ পালের ছেলে। তিনি মিরপুরের মশান এলাকার একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে গ্লাস ফ্যাক্টরি থেকে ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন টুটুল। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওপাড়া বাজারের কাছে ডানে মোড় নেওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তার সহকর্মীরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)