যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

`শ্রমিকরা কোন দিন মালিক হতে পারবে না'

সুর্বভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:০৯ এ এম
`শ্রমিকরা কোন দিন মালিক হতে পারবে না'

শত শত কোটি টাকার ব্যাংক ঋণ থাকা সত্ত্বেও নিজেকে 'অর্থহীন' দাবি করে অনন্ত জলিল শ্রমিকদের বেকারত্বের অজুহাতে নতুন ঋণ ও সুবিধা আদায়ের কৌশল নিচ্ছেন। তার সুকৌশলী প্রতারণা শ্রমিকের মর্যাদাহানী করছে। শ্রমিকরা আত্মমর্যাদা ও সাম্যবাদী আদর্শণের পক্ষে অবস্থান নিয়েছে। অনন্ত জলিলের কুটচাল, শ্রমিক শোষণের বিষয়টি ফুটিয়ে তুলেছেন কথা সাহিত্যিক আমিনুল ইসলাম। তিনি তার ফেসবুকে বিস্তারিত তুলে ধরেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তা শুনতে পেলাম, বাংলাদেশে নাকি সব চাইতে দরিদ্র মানুষটা হচ্ছে অনন্ত জলিল! তাঁর ব্যাংক একাউন্টে নাকি ৬ হাজার টাকাও নাই! অনন্ত জলিল একটা কেইস মাত্র। বুর্জোয়াদের চরিত্র বুঝানোর জন্য এর চাইতে চমৎকার কেইস স্টাডি আর হতেই পারে না।

দুই-তিনটা ব্যাংক মিলে অনন্ত জলিলের ব্যাংক লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার উপরে। অর্থাৎ সে দেউলিয়া হবার পথে। গতবছরও সে একবার সংবাদ সম্মেলন করেছিল। আর এই বছর ব্যাংক তাঁকে বার্তা পাঠানোর পর সে কী করেছে?

সংবাদ সম্মেলন করে বলেছে

- আমি কারখানা বন্ধ করে দিলে শ্রমিকরা কাজ হারাবে।

অর্থাৎ কারখানা যাতে সে চালু রাখতে পারে এবং ব্যাংক থেকে যাতে আরও লোন পায়; এই জন্য সে কাদেরকে নিজের মূলধন হিসেবে নিয়েছে?

শ্রমিকদের। হ্যাঁ, ঠিকই পড়ছেন শ্রমিকদের। অর্থাৎ আমার কারখানা বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে। তাই আমি টাকা শোধ তো করবোই না। উল্টো আমাকে আরও টাকা দাও!

এই টাকা কই থেকে আসে? এই টাকা আমার-আপনার টাকা। যে টাকা আমরা ব্যাংকে রাখি। ব্যাংক সেই টাকা এদেরকে দেয়। এরপর এরা কী করে?

আপনার কি মনে হয়, এরা শ্রমিকদের লাখ লাখ টাকা বেতন দেয়? অনন্ত জলিলের কারখানা যদি বাংলাদেশের সব চাইতে বেশি টাকাও শ্রমিকদের বেতন হিসেবে দেয় , তবুও ওটা কম। এই বাজারে শ্রমিক কিংবা অফিসারদেরও এই বেতনে চলছে না।

তবুও দেখেন শ্রমিকের কাজ চলে যাবে, এই ভয় দেখিয়ে সে ব্যাংক লোন থেকে বাঁচতে চাইছে। এখন ব্যাংক কী করবে? বাধ্য হয়ে একে আবার লোন দিবে (সাধারণত এটাই হয়। এটাই সিস্টেম! এর ক্ষেত্রে হবে কিনা বলতে পারছি না।)

এই লোন পাবার পর কি ওর শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে? ঘটবে না। শ্রমিকের কিন্তু ওই নুন আনতে পান্তা ফুরাবে। তাঁর ভাগ্যের কোন পরিবর্তন হবে না। কার হবে?

অনন্ত জলিলের। এভাবেই শ্রমিকদের কাজ চলে যাবে, এই ভয় দেখিয়ে মালিক শ্রেণীর বুর্জোয়ারা আরও বড় বুর্জোয়া হয়। একসময় এপস্টিন ক্লাসে পরিণত হয়। তবে আমার এই লেখার উদ্দেশ্য মূলত এটা না। সে তো বলেছে, তাঁর একাউন্টে ৬ হাজার টাকাও নাই।

তা বুর্জোয়া অনন্ত জলিল, আপনার বাসায় গাড়ি কয়টা? আপনার বউ নাকি জীবনে কোন দিন এক পোশাক দ্বিতীয়বার পরে নাই। সে নিজেই এটা রীতিমত গর্ব করে বলেছে। ইউরোপ-অ্যামেরিকার ব্র্যান্ড ছাড়া আপনাদের চলেই না।

আপনার শ্রমিকরা ঠিক মত তিন বেলা খেতে পারে না। আর আপনি বাজার করতে সিঙ্গাপুর যান। কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানান। এরপর ঘোষণা করেন- আমার টাকা নাই!

এখন আপনাকে টাকা দিয়ে যদি বলা হয়- তুমি কোন লাভ নিতে পারবা না। যা লাভ হবে, শ্রমিকদেরকে বেতন হিসেবে দিবা। ওরা ৪০, ৫০ , ৬০ হাজার টাকা বেতন পাবে। দিবা তুমি বুর্জোয়া অনন্ত জলিল?

তোমার কত বড় সাহস, তুমি সংবাদ সম্মেলন করে বলেছো

- শ্রমিকরা কোন দিন মালিক হতে পারবে না।

আমরা সাম্যবাদীরা এখনও বেঁচে আছি। এই কথা তুমি বললা কী করে? তোমাকে আপনি করে বলার রুচি আমার নাই। বুর্জোয়া হয়েছো ভালো কথা, শ্রমিক, মালিক হতে পারবে না। এটা শুধু তোমাদের ওই বুর্জোয়াতন্ত্রেই ঘটে।

তুমি পৃথিবীর ইতিহাস জানো? জগতের যারা সফল হয়েছে, তাঁরা কি সবাই সোনার চামুচ মুখে নিয়ে জন্মেছে? শ্রমিকদের এইভাবে অপমান করেছে এই বুর্জোয়াটা। কিন্তু দেখেছেন, কোন শ্রমিক এর প্রতিবাদ করতে?

কারন ওদের না আছে অধিকার। না তাঁরা বুঝতে পারে। কারন তাঁরাও তো মনে মনে বুর্জোয়াই হতে চায়। অনন্ত জলিল, আপনি চিকিৎসা কি দেশে করেন না বিদেশে?

আপনার ব্যাংকে তো দুই টাকাও নাই! চিকিৎসা নিশ্চয় দেশেই করান। তাই না? তখন তো ঠিক বিদেশে যেতে হয়! আমি একজন সমালোচক মানুষ। তবুও এই লেখায় আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবুও তিনি বিদেশে যান নাই। দেশেই চিকিৎসা নিয়েছেন।

শুধু এটাই না, এই মন্ত্রীকে দেখছি, রীতিমত বলে বেড়াচ্ছে- আমি অসফল। আমাকে পদত্যাগ করতে বললে, আমি পদত্যাগ করবো। আমি কিছুটা ভেতরের খবর জানি। তিনি বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা শুরু করেছিলেন। কিন্তু ওই যে সিন্ডিকেট! উনাকে কিছুই করতে দিচ্ছে না!

বিশ্বাস করেন, আমরা সাম্যবাদীরা সকাল-বিকাল শাসক শ্রেণীর সমালোচনা করি। রাজনীতিবিদদের তো পান থেকে চুন খসলেই এদের গোষ্ঠী উদ্ধার করি। তবুও বলছি, রাজনীতিবিদদের চাইতে কয়েকশো গুণ খারাপ হচ্ছে আমলা, মিডিয়া আর ব্যবসায়ী সিন্ডিকেটরা।

এরা এই দেশকে কোন দিন এগুতে দিবে না। শ্রমিকের কাজ চলে যাবে, এই দোহাই দিয়ে সে এখন ব্যাংক লোন থেকে বাঁচতে চাইছে। আরও টাকা চাই তাঁর।

টাকা তোমাকে হয়ত শেষ পর্যন্ত ব্যাংক ওয়ালারা দিবে। কারন ওরাও তো আবার এই সিস্টেমেরই অংশ। গতকাল দেখলাম এক লোক সোনালী ব্যাংকে গিয়ে দেখে তাঁর ৩০ লাখ টাকা নাই হয়ে গেছে! আজীবনের জমানো টাকা সব শেষ ! কীভাবে নাই হয়েছে কেউ জানে না!

যা হোক, এভাবে নাই করেই ওরা বুর্জোয়া হয়। শ্রমিকরা নাকি মালিক হতে পারবে না। এই কথা যদি সে উঠিয়ে না নেয় এবং আমাদের মত সাম্যবাদীদের কাছে মাফ না চায়। কেউ একে মাফ করবেন না।

নিজের জীবন বাজি রেখে শ্রেণী বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখে চলেছি। কীসের অভাব ছিলো আমার? আমার একটা জীবনাদর্শ আছে। আমি তো বিদেশে থাকি। তবুও মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমেছিলাম। শাসক শ্রেণী তুলে নিয়ে যায়, জেলে নিয়ে রাখে। কত ভাবে হয়রানি করে। আমরা কি আপনাদের বুর্জোয়া হবার জন্য মানুষের অধিকার আদায়ে রাস্তায় নামি?

আমরা স্বপ্ন দেখি এই দেশ সবার হবে। এখানে একজন কৃষক, শ্রমিক, সাধারণ চাকুরে কিংবা বেকার মানুষটাও মানুষের অধিকার নিয়ে বাঁচবে। তাঁকে আপনি ভালো বেতন দিতে না পারেন। অন্তত সম্মানটুকু তো দেবেন। তুমি কে বলার একজন শ্রমিক, মালিক হতে পারবে না? সময় থাকতে মাফ চাও ভাগাড় বুর্জোয়া অনন্ত জলিল।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)