সুবর্ণভূমি ডেস্ক
শেখ হাসিনা ফিরে আসার ন্যারেটিভ নির্মাণ করে প্রচারণা চালানো হচ্ছে। বাস্তবতা হচ্ছে এ ন্যারেটিভটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন মন্তব্য করেছেন কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ। সুবর্ণভূমির পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:
শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা আসলে কী?
— বাস্তব সম্ভাবনাবিহীন একটা প্রচারণা। ভিত্তিহীন এই প্রচারণাকেই ফুলিয়ে ফাঁপিয়ে বাস্তবের মতো করে তোলা হয়েছে। চলতি কথায় বলা যায়, শেখ হাসিনার ফিরে আসার ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে।
এই ন্যারেটিভ কারা তৈরি করলো?
— মূলত আওয়ামীপন্থী মেইনস্ট্রিম মিডিয়া ও সোশাল মিডিয়া একটিভিস্ট, বুদ্ধিজীবী ও কালচারাল একটিভিস্টরা এই ন্যারেটিভ নির্মাণ শুরু করেছে। পরে ভারতীয় মিডিয়া এবং ইন্ডিয়ান লবির তদবিরে ইন্টারন্যাশনাল মিডিয়া এটা পিক করেছে।
সরকার ফাইটব্যাক করতে পারলো না কেন?
— ১. বিএনপির মিডিয়া, কালচারাল ও ইন্টেলেকচুয়াল ফ্রন্ট দুর্বল।
২. ফাইটব্যাক করার চিন্তা সরকার করেনি। তারা বরং আওয়ামী সফট পাওয়ারগুলোকে এন্টারটেইন করেছে।
৩. বাংলাদেশের আওয়ামীপন্থী মেইনস্ট্রিম মিডিয়া সরকারের প্রশ্রয়ে প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারকে ভিলেন বানিয়েছে। তারপর এনসিপি এ ছাত্রদের ধরেছে। তারপর জামায়াতকে ধরেছে। সরকারের নয় মাসের মাথায় এসে আওয়ামী লীগের সাথে সরকারের ফাইটে উল্লাস প্রকাশ করছে।
সরকারের সামনে করণীয় কী?
— আওয়ামী লীগ ব্যাপারটাকে ডায়রেক্ট কনফ্রন্টেশনে নিয়ে গেছে। ন্যারেটিভের যুদ্ধ গোপালগঞ্জে বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলপ্রয়োগ করা ছাড়া তারা সরকারের সামনে অপশন রাখেনি। বলপ্রয়োগ করলে সরকার আরেকদফা সমালোচিত হবে। না করলে আওয়ামী স্ট্রংহোল্ডটা নিজের পরিধি বাড়াবে। সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
সরকার এখন তাহলে কী করবে?
— এই বিপর্যয় থেকে দ্রুত শিক্ষা নিতে হবে। পলিসি ও স্ট্র্যাটেজি নতুন করে সেট করতে হবে। যদিও সরকার সেটা করবে বলে মনে হয় না।
হাহাহা।
কারণ ক্ষমতা সবার চেয়ে বেশি বোঝে। ক্ষমতার ব্রেন খুব শার্প