যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে বিএনপি নেতার দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১১:৪১ এ এম
কেশবপুরে বিএনপি নেতার দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম পলাশের বাড়ির সামনের একটি দোকানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম পলাশের বাড়ির সামনে ভাড়া দেওয়া দোকানে দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হলে দোকানের মূল ফটক, বাইরের অংশ এবং সামনে টাঙানো বিএনপির ৩১ দফা বাস্তবায়নের একটি ব্যানার পুড়ে যায়।

খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ প্যাকেটে মোড়ানো অবিস্ফোরিত আরও একটি পেট্রোল বোমা উদ্ধার এবং বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাসানপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম পলাশ বলেন, ‘বৃহস্পতিবার ভোরে সন্ত্রাসীরা আমার বাড়ির সামনে ভাড়া দেওয়া দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ঘরটির সামনের অংশ ও দলীয় ৩১ দফা বাস্তবায়নের একটি ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নাশকতার অংশ হিসেবে ভোরে হাসানপুর বাজারে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলামের বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)