সুবর্ণভূমি ডেস্ক
যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ থামেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণের পাশাপাশি ওইসব এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে।
এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমাঞ্চলে এসব বিমানের উড্ডয়ন অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা