যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:৪৬ এ এম
যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের জন্য ‘উপযুক্ত সময়ে’ এই প্রস্তাবের জবাব দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি বর্তমানে ইরানি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারা এর জবাব তৈরির কাজ করছে।

ইসমাইল বাঘাই জানান, ইরানের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এ লক্ষ্যে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার পরিকল্পনা পাঠানো হয়েছে। ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের উপায় এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

তবে প্রস্তাবের জবাব দেওয়ার সুনির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেননি মুখপাত্র। তিনি বলেন, তেহরানে সংশ্লিষ্ট সব অংশীদার যাদের মধ্যে রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি), শীর্ষ কূটনীতিক, পার্লামেন্ট সদস্য এবং সমঝোতাকারী দল রয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে।

বাঘাইয়ের মতে, এই জবাব যেকোনো সময় দেওয়া হতে পারে, তবে তা হবে ইরানিদের জন্য একটি ‘উপযুক্ত সময়ে’।

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)