যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুরস্কে পৌঁছেছে গাজামুখী ত্রাণবহর ফ্লোটিলা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ১১:৩০ এ এম
তুরস্কে পৌঁছেছে গাজামুখী ত্রাণবহর ফ্লোটিলা

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টিরও বেশি জাহাজ ও নৌযান তুরস্কের মারমারিস উপকূলে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খোলা সমুদ্রে নোঙর করা জাহাজগুলো দেখা যায়। এ সময় তুর্কি কর্মকর্তা ও বিভিন্ন মানবাধিকারকর্মী বহরটিকে স্বাগত জানান।

অ্যাক্টিভিস্ট অ্যালেক্স কোলস্টন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তুরস্কের কোস্টগার্ড ও স্থানীয় গ্লোবাল সুমুদ ফ্লিট বহরটিকে অভ্যর্থনা জানাতে সমুদ্রে যায়। খবর আলজাজিরার।

অ্যাক্টিভিস্টদের ভাষ্য অনুযায়ী, ২৪ দিনের দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে বহরটি তুরস্কে পৌঁছায়। পথে ইতালির সিসিলি ও গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রাবিরতি করা হয়। এ সময় ইসরাইলি বাহিনী বহরের ২২টি নৌযান আটক করে এবং দুজন শীর্ষস্থানীয় কর্মীকে আটক করে নিয়ে যায়।

পরে ওই দুই কর্মীকে ইসরাইল থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানিয়েছে, মারমারিসে অবস্থানকালে জাহাজগুলোর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে।

এছাড়া গাজামুখী মানবিক সহায়তা মিশনের পরবর্তী ধাপগুলো সম্পর্কে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)