যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মার্কিন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র তাক করা: আইআরজিসি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ১০:২৭ এ এম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০২:৪১ পিএম
মার্কিন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র তাক করা: আইআরজিসি

ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি বলেন, ইরানি জাহাজ হামলার শিকার হলে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ‘শত্রু জাহাজ’ অক্ষত থাকবে না।

 
তিনি বলেন, তাদের বাহিনী মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে এবং হামলার আদেশের অপেক্ষায় আছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে মুসাভি বলেন, ‘আইআরজিসির ক্ষেপণাস্ত্র এবং অ্যারোস্পেস ড্রোনগুলো এই অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তু এবং আগ্রাসী শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রাখা হয়েছে।’

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তারের ঘটনায় বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে সিরিয়া সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানানো হয়েছে, বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় মানামাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে সিরিয়া।

সূত্র: মিডল ইস্ট আই

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)