যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শি-তারেক বৈঠক আজ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৮:৫৬ এ এম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০১:৫৯ পিএম
শি-তারেক বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই ঐতিহাসিক সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই সফর বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।

চার দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকালেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা এই সফরে অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন, হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।

এর আগে, গত ২১ জুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সূত্র: বাসস

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন