যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলে গেলেন যশোরের পরিচিত মুখ মোপাশা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ১০:২০ পিএম
চলে গেলেন যশোরের পরিচিত মুখ মোপাশা

চলে গেলেন যশোরের অত্যন্ত পরিচিত মুখ, সামাজিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাশা (৬৩)।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে, দুই বোনসহ অসংখ্য শুভানুদ্ধায়ী রেখে গেছেন।

ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন।

মোপাশার ছোট বোন বিপাশা জানিয়েছেন, ২৩ জুন রাত হঠাৎ তার বুকে ব্যথা অনুভূত হলে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সকালে নেওয়া হয় ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে। রাতে হার্টে রিং পরানোর কথা ছিলো। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

তিনি জানিয়েছেন, রাত ১১টার দিকে ঢাকার সোবহানবাগ জামে মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজার পর মরদেহ যশোরে নেওয়া হবে। বৃহস্পতিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদের সামনে দ্বিতীয় নামাজে জানাজাশেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলে রাব্বি মোপাশার বাবা ফজলুল বারি ছিলেন যশোরে সনামধন্য পূর্বাচল প্রেসের সত্বাধিকারী। সেই সূত্রে তিনি ওই প্রেস পরিচালনা করতেন। সর্বশেষ তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি নির্বাচিত হন। এছাড়া, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

মোপাশা ১৯৮২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসেসিয়েশনের প্রতিষ্ঠাতা সভিপতিও ছিলেন তিনি।

জেলা বিএনপির সাবেক প্রকাশনাবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি মোপাশা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরাগী। দাউদ পাবলিক স্কুলে পড়াকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছিল। তার সংগ্রহশালায় আছে জিয়াউর রহমানের দুর্লভ অনেক স্মৃতি ও ছবি। যা তিনি তার শহরের চৌরাস্তার বাড়িতে সংগ্রহে রাখেন।

ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪ বন্ধু ফোরামের সভাপতি সাইদুজ্জামান সহিদ এবং সাধারণ সম্পাদক ডক্টর কাজী কামরুল ইসলাম পারভেজসহ সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)