দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জুন) পারুলিয়া শিয়া ইমামবাড়ীর উদ্যোগে তাজিয়া মিছিলটি বাজার প্রদক্ষিণ করে ইমাম বাড়ী গিয়ে শেষ হয় ।
তাজিয়া মিছিলে কারবালা প্রাঙ্গণে শহীদদের সরদার ইমাম হুসাইন (রহ:) ও তার প্রাণপ্রিয় সাথীদের মহান আত্মত্যাগের ঘটনা উপলক্ষে শোক ও সমবেদনা সম্বলিত ব্যানার বহন করা হয়। আহলে বাইত (আঃ) এর ভক্তবৃন্দের আয়োজনে র্যালি ও তাজিয়া মিছিলে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অপর দিকে দিন ব্যাপী ইমাম বাড়ীতে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় প্রধান বক্তা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাওলানা ইউনুস আলী গাজী।
বক্তব্য রাখেন মাওলানা আলী নাওয়াজ, মাওলানা মোস্তাক আহম্মেদ, মাওলানা সেলিম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজ সেবক আয়ুব আলী, ময়না প্রমুখ।