যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্মীয় নেতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:২৩ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ১০:৪১ পিএম
ধর্মীয় নেতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা

বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশুশ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়  দুইদিনব্যাপী ধর্মীয় নেতাদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়াল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা।

অনুষ্ঠানের প্রথমদিন বক্তব্য ও মুলপ্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন। ২৩ ও ২৪ জুন এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী।

কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোস্ন্যা বালাসহ উপজেলার ১২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন|

কর্মশালায় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি? ইসলাম বাল্য বিয়ের অনুমোদন করে কি না? বাল্যবিয়ে প্রথা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তিসংগত? সন্তানদের প্রতি বা তাদের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কর্তৃব্য কি? এই বিষয়ে ইসলাম কি বলে। বাল্য বিয়ে করানোর কাজটা সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা কিনা? ইসলামের দৃষ্টিতে শিশুদের শারীরিক শাস্তির বিধি-বিধান বিষয়ক ক্ষতিকর সামাজিক প্রথা ও শারীরিক শাস্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়|

এছাড়া বাল্য বিয়ে ও শারিরীক শাস্তি বিষয়ক বর্তমান অবস্থা আলোচনা করা হয়| পাশাপাশি শিশুদের চার ধরনের ঝুঁকি বিষয়ক আলোচনা-শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা এবং শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ক আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ধরন পরিচিতি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তি, অধিকার, আচরণ এবং মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণে ধর্মীয় নেতাদের করনীয় (৭টি মূলনীতি) এবং শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তিতে কর্মপরিকল্পনা।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মপরিকল্পনা মোতাবেক সচেতনতা বৃদ্ধির আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)