যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপপ্রচারের অভিযোগ আনলেন নারী উদ্যোক্তা লাকী নূর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:১১ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০২:৪৫ পিএম
অপপ্রচারের অভিযোগ আনলেন নারী উদ্যোক্তা লাকী নূর

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মানহানি এবং ব্যবসায়িক হয়রানির অভিযোগ এনে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী লাকী নূর জাহান। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার তুলে ধরেন।

লিখিত বক্তব্যে লাকী নূর জাহান বলেন, দীর্ঘদিন ধরে তিনি একজন পেশাদার শেফ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। কিন্তু ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলিমা খাতুন নামে এক নারী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তিনি জানান, যশোরের ধর্মতলায় অবস্থিত ‘টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ তারা দীর্ঘদিন যৌথভাবে পরিচালনা করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার অজান্তেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও মালিকানা সম্পূর্ণ আত্মসাতের চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লাকী নূর জাহান আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ মুসলিমা খাতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছেন। এমনকি তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৫ জুন এই বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে চরম অপমান, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। এসব ঘটনার কারণে তিনি বর্তমানে সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

লাকী নূর জাহান জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনি আদালতে একটি মানহানির মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা, নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)