যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মসজিদে সাউন্ড সিস্টেম ও ঘড়ি উপহার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০২:৪১ পিএম
যশোরে মসজিদে সাউন্ড সিস্টেম ও ঘড়ি উপহার

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি নাজমুল হোসেন মসজিদ কমিটির কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

উপহার প্রদানকালে মুন্সি নাজমুল হোসেন বলেন, মসজিদ আল্লাহর ঘর। তাই মসজিদের প্রতি সবার যত্নবান হওয়া এবং যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তিনি মসজিদের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় মসজিদ কমিটির সভাপতি ইকরাম খাঁ, ইমাম হাফেজ ফুরকান আহমেদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)