যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার, আইনমন্ত্রীর শোক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৬ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৪ পিএম
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার, আইনমন্ত্রীর শোক

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

পদ্মার অথই পানিতে নৌকা ভাসিয়ে বন্ধুদের সঙ্গে গান-আড্ডা ও হাসি-আনন্দের ভ্রমণ শেষ পর্যন্ত শোকে পরিণত হয়েছে। উত্তাল পদ্মার গর্ভে হারিয়ে যাওয়া ঝিনাইদহের শৈলকুপার রাজপথের প্রাবন্ধিক মুখ রাকিবুজ্জামান রকির মরদেহ নিখোঁজের ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার আকাতের ঘাট এলাকা থেকে পদ্মার স্রোতে নিখোঁজ থাকা এই তরুণ ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়।

রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব এবং পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত হাসানুজ্জামানের ছেলে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শৈলকুপার কাতলাগাড়ী ঘাট থেকে মোট ১২৩ জনের একটি দল একটি বোটে করে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত সোলাইমান শাহ (রহ.)-এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশে রওনা দেয়। দিনভর হাসি-আনন্দে সময় কাটিয়ে রাতে তারা নদীপথে বাড়ি ফিরছিলেন।

রাত ৯টা ১০ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মার প্রবল স্রোতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। বিকট শব্দে বোটটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে মুহূর্তেই নদীতে পড়ে যান ছাত্রদল নেতা রকি, লিটন কুমার দাস ও আবদুল ইনাব নামের তিন যাত্রী। এ ঘটনায় লিটন ও ইনাব বেঁচে ফিরলেও রকি নিখোঁজ ছিলেন।

সহযাত্রীদের প্রাণপণ চেষ্টায় লিটন ও ইনাবকে নদী থেকে তুলে আনা সম্ভব হলেও পদ্মার পানিতে হারিয়ে যান সাঁতারে পারদর্শী রকি।

শৈলকুপার এমপি আইনমন্ত্রী আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ দ্রুত পদ্মায় উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতের ঘন অন্ধকার, তীব্র বাতাস ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে স্বজনেরা মরদেহের সন্ধান পেয়ে ঈশ্বরদীতে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ গ্রাম শৈলকুপার কবিরপুরে এনে দাফন করা হবে।

এ ঘটনায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শোক প্রকাশ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)