যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে কাভার্ডভ্যান থেকে ভারতীয় সিরাপসহ ড্রাইভার-হেলপার আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০১:১৯ এ এম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০১:২৭ এ এম
যশোরে কাভার্ডভ্যান থেকে ভারতীয় সিরাপসহ ড্রাইভার-হেলপার আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যশোরে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধারের দাবি করেছে এসআরবি (সাবেক র‌্যাব) যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদক পরিবহনের অভিযোগে এ সময় ড্রাইভার ও হেলপারকেও হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশাল কোতোয়ালী থানা চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

এস আর বি সূত্র জানায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাটি এলাকায় অবস্থান নেয় যৌথবাহিনী। পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল 'স্ক্রাফ' (স্ক্যাফ) এবং ১ বোতল 'উইনকোরিক্স' সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িসহ মাদকদ্রব্য এসআরবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)