যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক সোনার বার জব্দ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৯ পিএম
শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক সোনার বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে ১০০টিরও বেশি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হয় এ অভিযান।

বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনো চলছে বলে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণের পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একইসঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)