স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেনকে (২২) আটকের দাবি করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রামনগর বাহির মল্লিক গ্রামের এনামুল হকের বাড়ির উঠান থেকে হৃদয়কে আটক করা হয়।
আটক হৃদয় হোসেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার মৃত আসাদুল ইসলামের ছেলে।
ডিবির এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, হৃদয়ের দেহ তল্লাশি করে পাঁচশো গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।