যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৫১ এ এম
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনার পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী।

জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, আসলাম পারভেজ, আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তার, জামায়াতের আব্দুল মমিন সানা প্রমুখ।

উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, আবুল হোসেন, তুষারকান্তি মণ্ডল, অ্যাড. সাইফুদ্দিন সুমন, সাংবাদিক এম. জালাল উদ্দীন, আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আ. ওহাব, মোল্লা ইউনুস আলী, আব্দুর রহিম প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিকেলে উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)