যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ন্যায়বিচার নিশ্চিতই স্বস্তির বড় জায়গা: ব্যারিস্টার কাজল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ১০:১৪ পিএম
ন্যায়বিচার নিশ্চিতই স্বস্তির বড় জায়গা: ব্যারিস্টার কাজল

সমাজে যখন বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে থেকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আনন্দিত হন। মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, তবে একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটাই সবচেয়ে স্বস্তির বড় জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কোটচাঁদপুর উপজেলা নাগরিক সমাজ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

উপস্থিত ছিলেন মহেশপুর বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কোটচাঁদপুর বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল।

সভায় স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)