যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৫ আগস্টের ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, আটক ১

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৯:২৪ পিএম
১৫ আগস্টের ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, আটক ১

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর শহরের গাবতলাপাড়ার মতিয়ার রহমানের ছেলে মো. আজিম হোসেন।

মামলায় সাবেক ছাত্রনেতা মো. নাসির উদ্দীন শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ শাহিনসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আসামিরা হলেন- ওবায়দুল হক, স্বপন গাজী, রুবায়েত ইসলাম রাহুল, মো. শরিফুল ইসলাম, কালাম, নয়ন আলী, আকাশ, নাহিদ, মনময়, ইমন, মো. শাফিন, ইমন হোসেন ডন ও অপু শেখ। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কার্যক্রমনিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে সমর্থন, সহযোগিতা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে ১৫ আগস্ট উপলক্ষে উপজেলা পরিষদ গেট ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগ আনা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধঘোষিত দলের ব্যানার টাঙানো, সরকারবিরোধী স্লোগান এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়েছে।

তিনি আরও জানান, এ মামলায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)