যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের দাবি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১০:০০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০২:০৯ এ এম
কোটচাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের দাবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার বড়বামনদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাসির উদ্দিন মামুন (৫০) এবং তার স্ত্রী রুপালি খাতুন (৪০)। সোমবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে কোটচাঁদপুর থানা পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন মামুন দীর্ঘদিন ধরে বড়বামনদহ এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। রবিবার রাতে তাদের ধরার জন্য শেখপাড়া সিরু মার্কেট এলাকায় গ্রামবাসী অবস্থান নেন।

রাতে মামুন মোটরসাইকেলে করে এলাকায় ঢুকলে গ্রামবাসী তার গতিরোধ করেন। এসময় তার কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আটক করে তার বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী রুপালি খাতুনের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন স্থানীয়রা। 

এ সময় ঘটনাস্থল থেকে সাকিব হোসেন ও ইমাম কারিগর নামে আরও দুজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়।

তবে সাকিব ও ইমামের পরিবারের দাবি, তাদের ছেলেরা এ ঘটনার সঙ্গে জড়িত না। সাকিবের বাবা আতিয়ার রহমান বলেন, ‘মামুন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গ্রামের মধ্যে হইচই শুনে গিয়ে দেখি গ্রামবাসী তাদের মারধর করছে। আমার ছেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়।’

অপরদিকে ইমামের বাবা মোহাম্মদ আলী বলেন, ‘ছেলেকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। পরে তাকে গ্রামের একটি বাড়িতে পাওয়া যায়। এখন তাকে মামুনের ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।’

কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমৃত মৈত্র জানান, রাতে ৯৯৯-এ ফোন পেয়ে এবং ব্যক্তিগতভাবেও সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নাসির উদ্দিন মামুন, তার স্ত্রী রুপালি খাতুন, সাকিব ও ইমামকে উদ্ধার করে থানায় আনা হয়। হেফাজতে নেওয়া হয় ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)