যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৮:০২ পিএম
বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বুধবার বেলা দুইটার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগাঁ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ শেখ মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওদাগাঁ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

ভ্যানচালক গোলাপ মণ্ডল জানান, তিনি রাস্তার পাশে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে কিছু বুঝে ওঠার আগেই বাসটি তার ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)