যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতীয় সীমান্তরক্ষীর পুশ-ইন প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১১:১৬ এ এম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০১:০১ পিএম
ভারতীয় সীমান্তরক্ষীর পুশ-ইন প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ -এর পুশ-ইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোরে বাংলাদেশের ঝিনাইদহে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ৬ ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির ইমেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুশ-ইন চেষ্ঠার শিকার হয়েছেন ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৬ ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবি জানায়, বাংলাদেশে ঢোকার আগেই বিষয়টি সামন্তা বিওপি টহল দলের নজরে আসে। টহলদল তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ৬ ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি'র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্বপালন করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)