যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:৩০ এ এম
উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের সেই ভয়াবহ ও মর্মান্তিক ট্র্যাজেডির এক বছর পূর্ণ হলো আজ।

গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি ভবনটির ঠিক সামনে প্রশিক্ষণ বিমান ‘এফ-৭ বিজিআই’ আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটি ভবনের ভেতরে ঢুকে বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। ফলে হাসি-আনন্দে মুখর পুরো ক্যাম্পাসে নেমে আসে মৃত্যুর অন্ধকার, আগুন আর স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ।

এই ভয়াবহ দুর্ঘটনায় প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং একজন পরিচালকসহ মোট ৩৫ জন প্রাণ হারান। এ ছাড়া অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন আরও ১৭২ জন।

স্বজন ও আহতদের মন থেকে এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতি। এক বছর পেরিয়ে গেলেও সেই শোকের ছায়া আজও তাড়া করে বেড়াচ্ছে বেঁচে থাকা মানুষগুলোকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)