যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৭:৫৫ পিএম
জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ

যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিসরনে স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের কচুরিপানা অপসারণ শুরু করেছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দলী ও ধোপাদী গ্রামের শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ করেন।

সরেজমিনে দেখা গেছে, গ্রামবাসীর উদ্যোগে দশজনের ছোট ছোট দল আমডাঙ্গা খালের বিভিন্ন স্থানে জমে থাকা কচুরিপানা অপসারণে কাজ করছেন। এ সময় সুন্দলী গ্রামের পরিতোষ কুমার বলেন, দুই মাস ধরে শত শত পরিবার হাঁটুসমান পানির মধ্যে বসবাস করছে। জল নিষ্কাশনের একমাত্র পথ আমডাঙ্গা খালে প্রচুর কচুরিপানা জমে থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণের কাজ শুরু করা হয়েছে।

এদিন, দুপুরে কচুরিপানা অপসারণ কাজ পরিদর্শন করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। তিনি স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং আমডাঙ্গা খাল সংস্কারের জন্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া স্বেচ্ছাশ্রমে কাজ করা গ্রামবাসীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন তিনি।

এ সময় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাসসহ রাজনীতিক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)