কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস) এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় কয়রা সদরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা।
সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা শুভেচ্ছা বক্তব্য দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু এবং আইসিডির ফরহাদ হোসেন।
আলোচনা সভায় মুন্ডা সদস্যরা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।