যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে তিন শতাধিক চারা বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:৩৬ পিএম
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে তিন শতাধিক চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিদ্যালয় ক্যাম্পাসে ‘বৃক্ষ বিতরণ কর্মসূচি’ উপলক্ষে এসব চারা বিতরণ করা হয়।

চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল শিক্ষক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)