যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:২৮ পিএম
বাগেরহাটে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিন, আসবাবপত্র সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে হোচলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের দশ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার হোচলা গ্রামের মৃত সুভাষ মণ্ডলের স্ত্রী শীলা মণ্ডল এবং কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী দোলা মণ্ডলের বসতঘরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত শীলা মণ্ডল ও দোলা মণ্ডল বলেন, আগুনে তাদের ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, তারা আগুন লাগার খবর কিছুটা দেরিতে পেয়েছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)