যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ফরহাদ মজহার বারবার নিজের অবস্থান বদল করেন’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৭:২৪ এ এম
‘ফরহাদ মজহার বারবার নিজের অবস্থান বদল করেন’

যারা নিজের অবস্থান বার বার বদল করেন, তাদের প্রধান পূঁজি রহস্যময়তা। গবেষক ফরহাদ মজহার সম্পর্কে এসব কথা লিখেছেন চিকিৎসক ও সাহিত্যিক জাকির তালুকদার। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে ১০ আগস্ট এ মন্তব্য করেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য তার লেখাটি হুবহু তুলে ধরা হলো।

ব্রাত্য রাইসু যে অর্থেই বলুন, একটি মোক্ষম কথা বলেছেন ফরহাদ মজহারকে-- আপনি বারবার বদল হন।

আমি প্র্যাকটিক্যাল অর্থ করে নিচ্ছি-- ফরহাদ মজহার বারবার নিজের অবস্থান বদল করেন।

সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টি থেকে শুরু করে নিজের খোলা 'মজদুর পার্টি'(এই দলটির প্রতিষ্ঠাতা তিনি না-ও হতে পারেন) ও 'ছাত্র ঐক্য ফোরাম' গঠন করা পর্যন্ত তার রাজনীতিটা পরিষ্কার ছিল। পরে সেগুলো বিলুপ্ত করে দিয়ে গবেষণা প্রতিষ্ঠানের নামে বিদেশি দাতাদের টাকায় 'উবিনীগ' এবং 'নয়া কৃষি আন্দোলন' শুরু করার দিন থেকেই তিনি অস্বচ্ছ। (তার বিদেশি টাকা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চাইলে 'গোলাঘর' পত্রিকায় মাহমুদ হানিফের লেখাটি পড়তে পারেন)।

আমি নিশ্চিত করেই বলতে পারি তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীরাও পরিষ্কার করে বলতে পারবেন না ফরহাদ মজহার কী ধরনের রাজনীতি, কোন ধরনের দেশ, কোন ধরনের সমাজ চান। এখানেই সিরাজুল আলম খানের সাথে তার অদ্ভুত মিল। আবার এই অস্বচ্ছতাই তাকে দিয়েছে রহস্যময়তা। সেই রহস্যময়তাই তার প্রধান পুঁজি।

(দয়া করে কেউ এই পোস্টের কমেন্টে গালিবাজি করবেন না)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)