যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৩:৪১ পিএম
কয়রায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে’ এমন প্রত্যয়ের মধ্য দিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেদকাশি পাথরখালী মিলনী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় তরুণরা অংশ নেন।

প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সুন্দরবন কোয়ালিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. এনামুল হক লিটন, জ্যাকি মুজাহিদুল ইসলাম, সুব্রত কুমার মুন্ডা, সৌমেন মুন্ডা, স্বপ্না মুন্ডা, আশামনি ও নাজমুল হুদাসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাঁদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের যথাযথ বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)