স্টাফ রিপোর্টার
, যশোর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমিতির চেয়ারম্যান নির্মল আলবিনো হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এবং রেভা. ফা. নিকোলাস মন্ডল।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিরা চার্চ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বনজ, ফলদ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
স্থানীয় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।