যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক: যশোর জেলা প্রশাসক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৬:৩৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৬:৫৭ পিএম
বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক: যশোর জেলা প্রশাসক

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছন, তা বাস্তবায়ন করতে হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জানাতে হবে। অধিকার আদায় করে নিতে হবে। 

তিনি বলেন, কেউ অনিয়ম করলে ধরিয়ে দিবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এদিন দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালি সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকরী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা নাসরিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক , যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম,

উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র আব্দুল হাই মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ করেন প্রধান অতিথি।

এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে দুই হাজার ২৫টি গাছ বিতরণ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন মহিরন গ্রামে পৌরপার্ক ও উপজেলা পরিষদের পুকুরের উন্নয়ন কাজের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এছাড়া বাঘারপাড়া থানা ভিজিট করেন জেলার এই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)