যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৫:৫৫ এ এম
ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল

ভারতের প্রায় ২০ কোটি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য ও হামলার শিকার হচ্ছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়ে আসছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে একটি মুসলিম কলোনীর পানির লাইন কেটে দেওয়ার খবর পাওয়া গেছে। এরইমাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি হৃদয়বিদারক ভিডিও ঘিরে আবারও দেশজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ বাড়ার তীব্র শঙ্কা তৈরি হয়েছে।

তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাকে প্রকাশিত উক্ত ভিডিওটিতে দেখা যায়, কপালে তিলক আঁকা এক ব্যক্তি একটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে থাকা একজন বয়স্ক ও সাদা দাড়িওয়ালা মুসলিম ব্যক্তির পেছনে দাঁড়িয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করছেন। অসহায় বৃদ্ধ ব্যক্তিটি নিঃশব্দে পরিস্থিতি সহ্য করছিলেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষমূলক ঘটনা এবং হেনস্তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)