যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৯:০৪ পিএম
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিক্রিয়া জানান।

দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কুলাচি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, বাংলাদেশ এই জোটে যোগ দেবে কি না তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারো অস্বস্তির কারণ থাকা উচিত নয়।’

উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)