যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৯:৫৫ এ এম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১০:০৮ এ এম
হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ইজিবাইক চালকরা সংঘবদ্ধ হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন। এ সময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার সব রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

মালিক গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব রুটে যাতায়াতকারী যাত্রীরা ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে গন্তব্যে যাচ্ছেন।

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ আরও বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করা হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)