যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় যশোরে আ.লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৯:৫৭ এ এম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১০:০১ এ এম
নাশকতা মামলায় যশোরে আ.লীগ নেতা আটক

যশোর শহরের চুড়িপট্টি এলাকা থেকে শেখ হাসানুর রহমান ভুট্টো (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়।

আটক হাসানুর যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার শেখ আবদার রহমান ও লতিফুন্নেসার ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে যশোরে আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই মিছিলে শেখ হাসানুর রহমান নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

এর পরদিনই নাশকতার মামলায় তাকে আটক করা হয়।

আটকের পর তাকে স্থানীয় থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)