স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে শার্শা থানা পুলিশ এক অভিযানে দুই মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পিছন থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে তারা।
শার্শা থানার এসআই শেখ আল আমিন জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশ খবর পায় লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পিছনে দুজন মাদক ব্যবসায়ী গাঁজা মজুদ করে রেখেছে। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়। সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।