চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা বাস টার্মিনালের পাশে সড়কের ধারে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে টার্মিনালের কাছে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে সবুজ রঙের গেঞ্জি ও প্যান্ট ছিল। তার পায়ে স্যান্ডেলও ছিল।
মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।