যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুই বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৫ পিএম
যশোরে দুই বেকারিকে জরিমানা

যশোরের দড়াটানায় কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সিদ্দিক বেকারি ও সাঁকো বেকারিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)