যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫১ পিএম
সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী

Subornovumi আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগৃহীত- ছবি:

সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শুনেছি। এসব সমস্যা সমাধানের বিষয়ে তাদের সুপারিশও শুনেছি। এখন কীভাবে এসব সমস্যার উত্তরণ ঘটানো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

বিচারপ্রার্থীদের দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বিচারকদের কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি আরও বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলাজট কমাতে হবে।

স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে ২৩টি আদালত সৃষ্টি করা হয়েছে। এসব আদালতে দ্রুত বিচারক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরাও সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন।

বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)