যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
পাইকগাছায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে (DRR) প্রজেক্টের নির্মিত দুটি সড়কের পাশে ২শ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর আর্থিক সহায়তায় নির্মিত খুদখালী কানু বাবুর বাড়ি হতে গাংরখি বাজার পর্যন্ত সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূবালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সুশীলনের খুলনা অফিসের খালিদ মাহমুদ, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)