যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর-মণিরামপুর সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন রাজু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
যশোর-মণিরামপুর সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন রাজু

যশোর-মণিরামপুর মহাসড়কের ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রামনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ।

সড়কের ওই অংশে দুর্ঘটনার ঝুঁকি কমাতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ সংস্কারকাজ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়দের চলাচলে দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয় বলেও জানানো হয়েছে।

সংস্কারকাজে নেতৃত্ব দেন রাজু আহমেদ নিজে। এ সময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা রবি এবং স্বেচ্ছাসেবক দল নেতা বিপুল হোসেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের ভাঙা অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দ্রুত সংস্কার করায় আপাতত দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে তারা আশা করছেন। এতে পথচারী ও যানবাহন চলাচলেও স্বস্তি ফিরবে বলে আশা তাদের।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)