স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন আবেদন তুলে ধরেন। পুলিশ সুপার কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে পুরস্কার পান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
একই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন ডিবি পুলিশের এসআই কামারুজ্জামান, কামাল হোসেন এবং শার্শা থানার এসআই শরিফুল ইসলাম।
শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান চৌগাছা থানার কাজল কুমার দাস।
এছাড়া আগস্ট মাসের বিশেষ পুরস্কার দেওয়া হয় মিডিয়া সেলের নায়েক শেখ আমিনুল ইসলামকে।
সভা শেষে জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ, যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমান, যশোর পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।